×

জাতীয়

নাটোরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ১০:৩৬ এএম

নাটোরে বাবলু শেখ (৪৫)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দত্তপাড়া ব্রিজের নিচ থেকে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার মোকরামপুর গ্রামের আনোয়ার হোসেন দুলুর ছেলে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উদ্দিন জানান, সকালে দত্তপাড়া ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি বাবুল শেখের বলে নিশ্চিত করেন । তিনি আরো জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কি কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App