×

জাতীয়

আজ দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব নিচ্ছেন আরিফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ১২:০২ পিএম

আজ দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব নিচ্ছেন আরিফুল
সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বিকালে নবনির্বাচিত মেয়র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকালে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিটি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের সৌজন্যে দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন। করপোরেশনের যেসব কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তারা এ বাসটি ব্যবহার করবেন। গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দ্বিতীয়বার জয় লাভের পর আরিফুল হক চৌধুরী গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন। এরপর ঢাকা থেকে তিনি সপরিবারে ইংল্যান্ড চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App