×

জাতীয়

আজ মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১১:০৮ এএম

আজ মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় আজ সোমবার ১০ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না। গতকাল রবিবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের কারণে মিরপুর ও এর আশপাশের সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মণিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাষানটেক ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App