×

জাতীয়

রাজধানীর কদমতলীতে প্রতিপক্ষের গুলিতে ডাকাত’ দলের প্রধান নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১১:৩৬ এএম

রাজধানীর কদমতলী এলাকায় প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত’ দলের প্রধান মো. বিল্লাল (৩৫) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে কদমতলীর ওয়াসার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। বিল্লালের বাবার নাম মিন্টু মিয়া। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া জানান, বিল্লাল কতমতলী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় চিহ্নিত ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত। বুধবার ভোররাত ৪ টার দিকে ওয়াসার পুকুর পাড়ে বিল্লাল ও তার সহযোগীরা একত্রিত হয়। তখন প্রতিপক্ষ দলের গুলিতে বিল্লাল নিহত হয়। পুলিশ জানায়, বিল্লালের নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী ও শ্যামপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ৩০টি মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর, তারপর যা করলেন গৃহবধূ

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর, তারপর যা করলেন গৃহবধূ

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ

আনসার-ভিডিপি মহাপরিচালক মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট মোকাবিলা ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App