×

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ পিএম

রাজধানীর খিলক্ষেতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২১ অক্টোবর) মধ্যরাতে খিলক্ষেত থানার অধীন কুড়াতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৬), মহিবুল্লাহ (৩৭), মেহেদী হাসান সুমন (২৯) ও নাসির মিয়া (৪০)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানার অধীন কুড়াতলীর ৩২/১-ক আরএসএস হোম ডিপোর্টের সামনে ফ্লাইওভারের পূর্ব দিকের সড়কে অভিযানে গিয়ে ডিবি পূর্ব বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App