×

জাতীয়

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১১:০০ এএম

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের মহানগর সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসআই সুব্রত জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাঁদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App