×

জাতীয়

ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৬ এএম

ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও আট জন। শনিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উনিশমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনায় আহত আট জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি বলেন, এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বলে বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন জানান ওসি। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App