×

জাতীয়

দ্বিতীয় দিনেও শাহবাগ মোড় অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০৭ পিএম

দ্বিতীয় দিনেও শাহবাগ মোড় অবরোধ
দ্বিতীয় দিনেও শাহবাগ মোড় অবরোধ
দ্বিতীয় দিনেও শাহবাগ মোড় অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা গোল হয়ে বসে ‘মরতে হলে মরবো দাবি নিয়ে ফিরবো,’ ‘দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। একজন পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের কয়েকজনকে ডেকে শাহবাগ চার রাস্তার মোড় ছেড়ে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান গ্রহণের অনুরোধ জানালেও তারা সরকারের শীর্ষপর্যায় থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে সাফ জানিয়ে দেন। সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করার ফলে বিভিন্ন দিক থেকে আসা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশার জট তৈরি হয়েছে। বিশেষ করে শাহবাগ মোড়ে অবস্থিত দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বারডেম হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একদিকে গণপরিবহন না থাকা অন্যদিকে রাস্তা অবরোধের ফলে বহু রোগীকে শাহবাগ মোড়ে নেমে পায়ে হেঁটে যেতে দেখা গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, ছয় বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে অহিংস আন্দোলন করে আসছি। অথচ আমাদের যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরিপ্রত্যাশীরা শাহবাগ ঘেরাও করে আন্দোলন করছেন। তবে দাবি পূরণে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা চাইলেও এখান থেকে সরিয়ে নিতে পারবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App