×

জাতীয়

কয়রায় ঘের ব্যবসায়ীকে অপহরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ১২:৪০ পিএম

খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার হরিহরপুর গ্রাম থেকে জ্যোতিষ মাহাতো (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বাধা দিতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত হয়েছেন জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো। অপহৃত জ্যোতিষ হরিহরপুর গ্রামের মতি মাহাতোর ছেলে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে কোস্টগার্ডের লোক পরিচয় দিয়ে কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোর বাড়িতে ১০/১২ জনের জলদস্যু দল প্রবেশ করে। মুহূর্তের মধ্যে বনদস্যুরা অস্ত্রের মুখে ঘর থেকে জ্যোতিষকে টেনে-হিচড়ে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে জলদস্যুরা জ্যোতিষের ভাই ধীরেস মাহাতোকে গুলি করে। এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

রাষ্ট্রপতি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App