×

জাতীয়

আদালত বর্জন করে সুপ্রিমকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ১০:৫৭ এএম

আদালত বর্জন করে সুপ্রিমকোর্টে আইনজীবীদের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে উচ্চ আদালত বর্জন কর্মসূচি পালন করছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে আদালতে প্রবেশের দুটি গেটে তালা লাগিয়ে দেয় তারা। এসময় বার সমিতি ভবনে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দিলেও সকাল নয়টা থেকে যথাসময়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। তবে অন্য দিনের তুলনায় আদালতে আইনজীবীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাসের আবেদন খারিজ করে দিয়ে সাজা বাড়ানোর প্রতিবাদে গতকাল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা দেন বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App