×

জাতীয়

সীতাকুন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মার্কেটে, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৩ এএম

সীতাকুন্ডে  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মার্কেটে, আহত ২০
সীতাকুন্ডের ভাটিয়ারী পোর্টলিংকে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস রাস্তার পাশের মার্কেটে ঢুকে পড়ে। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পোর্টলিংকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সীতাকুন্ডের ভাটিয়ারী পোর্টলিংক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টিন দিয়ে তৈরি একটি মার্কেটে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। স্থানীয় সিকিউরিটি গার্ড সরোয়ার বলেন, দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে পড়ে। সকালে বাসটি উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App