×

জাতীয়

কুষ্টিয়ায় দু’দল ডাকাতের‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৩৮ এএম

কুষ্টিয়ায় দু’দল ডাকাতের‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। গতরাত (রোববার দিবাগত) পৌনে ২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাত নিজেদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলিতে লিপ্ত ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, ৩রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। পুলিশ নিহত ডাকাত সদস্যের পরিচয় জানাতে না পারলেও তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App