×

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ১১:৩২ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় এলাকা থেকে শনিবার অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪৫) ও একই গ্রামের সবেদ আলীর ছেলে বাবুল আলী (৩৫)। শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় সাহেবনগর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে আলাউদ্দিন ও বাবুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App