×

জাতীয়

নবম ওয়েজবোর্ডের দাবিতে ২৫ নভেম্বর মহাসমাবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ১১:৪৪ এএম

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসমাবেশের ডাক দিয়েছে। খবর- বাসস। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হবে। এর আগে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে রাজপথে আনন্দ মিছিল করা হবে। মিছিলে যোগ দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি জাফর ওয়াজেদ ও শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App