×

জাতীয়

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক আটক
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোলেমান (৩০) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রবিবার (২ ডিসেম্বর) ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক সোলেমান উপজেলার নিতপুর ইউনিয়নের বালাশহীদ গ্রামের নুর বক্স মিয়ার ছেলে। নওগাঁ নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আশিকুর রহমান জানান, ভোরে ওই সীমান্তের ২২৯ নং পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে করেন সোলেমান। এসময় বিএসএফ’র নজরে গেলে তাকে আটক করেন তারা। পরে তাকে আটকের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করে বিএসএফ। আমাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনতে বিএসএফ'র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফর দিক থেকে চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App