×

জাতীয়

টুঙ্গীপাড়ার পথে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচার শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন শেখ হাসিনা। বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে গণভবন থেকে সড়কপথে টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে ছেড়ে যায় শেখ হাসিনার গাড়িবহর। কোটালীপাড়ায় আজ এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। কর্মসূচির মধ্যে রয়েছে- টুঙ্গীপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। ফেরার পথে কর্মসূচির মধ্যে রয়েছে- ফরিদপুর জেলার ভাঙ্গা ও ফরিদপুরের মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর রাজবাড়ী রাস্তার মোড়ে, মানিকগঞ্জ পৌরসভা এলাকায়, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতাল প্রাঙ্গণে ও সাভার জলেশ্বর ৫নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এই আসন থেকে তিনি ছয় বার নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App