×

জাতীয়

আমরা ক্ষমতায় এসে মঙ্গা দূর করেছি: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ পিএম

আমরা ক্ষমতায় এসে মঙ্গা দূর করেছি: প্রধানমন্ত্রী
নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক সময় রংপুরসহ গোটা এলাকা দুর্ভিক্ষ ছিল। আজকে সুদিন ফিরে এসেছে। এখন আর এই এলাকায় মঙ্গা নেই। আমরা ক্ষমতায় আসার পর মঙ্গা দূর করেছি। রোববার বেলা পৌনে ১টার দিকে রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আপনারা নৌকাকে ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন। নৌকার প্রার্থীদের জন্য ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, নৌকায় ভোট চাই। আবার দেখা হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। এ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এসময় আবারও নৌকায় ভোট চেয়ে জনসভা শেষ করেন শেখ হাসিনা। রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। নীলফামারীর সৈয়দপুর থেকে তারাগঞ্জ, রংপুর, মিঠাপুকুর শঠিবাড়ি পীরগঞ্জ পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App