×

জাতীয়

নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে সরকার : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ পিএম

নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে সরকার : মির্জা ফখরুল
সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে এ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের ন্যূনতম পরিবেশ তারা (সরকার ও ইসি) সৃষ্টি করতে পারছে না। যদি বলি ব্যর্থ হয়েছে, তাহলে বোধ হয় ঠিক বলা হবে না। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা ব্যর্থ করছে। যেন এটা বানচাল হয়ে যায়। মির্জা ফখরুল আরো বলেন, এ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু অবাধ হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে—এ প্রশ্ন তো এরই মধ্যে জাতির সামনে এসে গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। ঐক্যফ্রন্টের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার। বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ইসি সচিবালয়ের আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App