×

জাতীয়

বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১১:২৭ এএম

বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। সোমবার (৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠ থেকে এই ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান ঢুকবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। এক পর্যায়ে ওই চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App