×

জাতীয়

কিশোরগঞ্জে ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০২:১৩ পিএম

কিশোরগঞ্জে ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

সার্ভেয়ার মো. শাহাব উদ্দিন ঘুষের টাকাসহ গ্রেপ্তার

কিশোরগঞ্জের সহকারি কমিশানার (ভূমি) অফিসে কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার দুদকের ময়মনসিংহ সমম্বিত অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সহকারি কমিশনার (ভূমি) অফিসে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের নগদ ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাকে দুপুর ১২টায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে সহকারি কমিশানার ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। খবর পেয়ে দুদক অভিয়ান চালায় এবং হাতে-নাতে টাকাসহ সার্ভেয়ারকে গ্রেপ্তার করে। ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের পর শাহাব উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App