×

জাতীয়

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ১১:২৫ এএম

সড়ক দুর্ঘটনায় রাজধানীর কারওয়ান বাজারে আলম হোসেন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার গইচ্চা গ্রামের আব্দুস সালামের ছেলে। কারওয়ান বাজার মৎস আড়তের কর্মচারী আল-আমীন হোসেন জানান, ভোরে ভোলা থেকে ট্রাকে করে মাছ নিয়ে কারওয়ান বাজারে আসেন আলম। আড়তে মাছ বিক্রি শেষে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায়র দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App