×

জাতীয়

দুদকের মামলায় চৌহালী উপজেলার শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১১:৩৭ এএম

দুদকের মামলায় চৌহালী উপজেলার শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

চৌহালী উপজেলার শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতির একটি মামলার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর ফিরোজকে বরখাস্ত করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন স্বাক্ষরিত পত্রটি ইউএনও গত সোমবার হাতে পেয়েছেন বলে জানান। জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর চৌহালী উপজেলা শিক্ষা কার্যালয়ের সহকারী আবদুল মালেককে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদক তাঁকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বাদী হয়ে চৌহালী থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তের পর ঘুষ-দুর্নীতির সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে দুদক উপজেলা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেককে এক নম্বর ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে দুই নম্বর আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ২৪ অক্টোবর সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App