×

জাতীয়

গুলিস্তানে মাদরাসায় ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ১০:২৫ এএম

একটি মাদরাসার ভেতর থেকে গুলিস্তানে এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানা পুলিশ মদিনাতুল মাদরাসা নামে ওই প্রতিষ্ঠান থেকে সোমবার ভোর রাতে মরদেহ উদ্ধার করে । নিহত শিশু ছাত্রের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। সে গুলিস্তানের ওই মাদ্রাসাতেই থাকতো । পল্টন থানা পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। টয়লেটে যাবার সময় ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে খবর দেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App