×

জাতীয়

শাহজালালে সাত কেজি স্বর্ণসহ একজন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০১:২২ পিএম

প্রায় সাত কেজি স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলম (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টায় বাহরাইন থেকে গলফ এয়ারের ফ্লাইট নম্বর জিএফ২৪৮-তে শাহজালালে অবতরণ করেন। এরআগে গ্রিন চ্যানেলে যাত্রী আলমকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা যথারীতি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার (৬ কেজ ৭শ গ্রাম) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা। সাইদুল ইসলাম আরও বলেন, যাত্রী আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি কন্সট্রাকশন শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেন। হায়দার বাহরাইনে সাইকেল মেরামতের দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

ডিএনসিসি প্রশাসক ‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App