×

জাতীয়

নির্বাচনে নিরপেক্ষ ও আপোষহীন থাকার নির্দেশ সিইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮ পিএম

নির্বাচনে নিরপেক্ষ ও আপোষহীন থাকার নির্দেশ সিইসির
একাদশ জাতীয় সংসদের মতো সিটি নির্বাচনে নিরপেক্ষ ও আপোষহীন থাকতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এ নির্দেশ দেন সিইসি। কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলবো আপনারা সবাই আইনানুগ নির্বাচন করেন। কারণ আপনারা সবাই মাঠপর্যায়ে কাজ করেন। কেউ কোনো ধরনের আচরনবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আপনারা যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে যান তাহলে দেখবেন প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহায়তা করছেন। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সম আচরণ করবেন। আমরা সবাই চাই গ্রহণযোগ্য একটি নির্বাচন। দেশের সবাই তাকিয়ে আছে এই সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। তাই সবাই খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App