×

জাতীয়

সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৫ পিএম

সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই

সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫২ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। |২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন এ এস এম শাহজাহান। পরিবার সূত্রে জানা গেছে, বুকে ব্যথা নিয়ে কিছুদিন আগে এএসএম শাহজাহান রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। পরে তিনি ইন্তেকাল করেন। নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এএসএম শাহজাহান ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের (ইউএনডিপি) পুলিশ রিফর্ম প্রোগ্রামে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক দফার ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম : মাহফুজ আলম

এক দফার ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম : মাহফুজ আলম

সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

রাজস্ব, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত নিয়ে আইএমএফের উদ্বেগ

রাজস্ব, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত নিয়ে আইএমএফের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App