×

জাতীয়

শায়েস্তাগঞ্জ দেশের ৪৯২তম উপজেলা, হাতিরঝিলে নতুন থানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০৪:০৮ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশের ৪৯২তম উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে । অপরদিকে রাজধানীর হাতিরঝিলে নতুন থানা স্থাপন করা হচ্ছে।প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। নিকার সভায় মোট ১০টি থানা, একটি পৌরসভা ও তিনটি পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এটি হবে দেশের ৪৯২তম উপজেলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।’ নিকার সভায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঁদমারী ইউনিয়নকে ফরিদপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোলা জেলার চরফ্যাশন থানাকে বিভক্ত করে দুলারহাট নামে নতুন থানা স্থাপন ও এর কার্যক্রম পরিচালনার জন্য ৪৩টি পদ সৃজকের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।’ সিরাগঞ্জের তাড়াশ উপজেলা সদরে পৌরসভা গঠিত হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে নিকারের। ফরিদপুর পৌরসভা, নাটোর জেলার বনপাড়া পৌরসভা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে জানান শফিউল আলম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমটি) সাংগঠনিক কাঠামোতে নতুন আটটি থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার। সিটি কর্পোরেশন হবে ময়মনসিংহ ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব কমিটি অনুমোদন দেয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে বলা হয়েছে ময়মনসিংহ যেহেতু সিটি কর্পোরেশন হচ্ছে, এজন্য প্রস্তাবটি সিটি কর্পোরেশন আকারে আনতে হবে।’ শফিউল আলম বলেন, ‘মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব আনা হলেও কমিটি তা অনুমোদন দেয়নি। উপজেলায় উন্নীত করার সব শর্ত পূরণ না হওয়ায় নিকার এটি পরীক্ষা-নিরীক্ষা করে আবার আনতে বলেছে।’ কুমিল্লার মুরাদনগরের পৌরসভা গঠনের প্রস্তাব আনা হলেও এটি অনুমোদন হয়নি। কমিটি এটি আরও পরীক্ষা-নীরিক্ষা করে উপস্থাপন করতে বলেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App