×

জাতীয়

জয়দেবপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩২ এএম

জয়দেবপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মমিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। মমিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তিনি সেলটেক নামে প্রতিষ্ঠানের বিএসসি প্রকৌশলী ছিলেন। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন মমিন। এ সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App