×

জাতীয়

এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮ এএম

এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। জানা গেছে, সচিবালয়ের সাত নম্বর ভবনে অষ্টম ফ্লোরে এলজিআরডি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানান, সকালে মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের অধস্তন সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং ভবিষ্যতে যেসব প্রকল্প নেওয়ার পরিকল্পনা হচ্ছে সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে প্রধানমন্ত্রীকে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পর্যায়ক্রমে সরকারের সব মন্ত্রণালয় পরিদর্শন করবেন। তিনি মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ডসহ চলমান প্রকল্প ও মন্ত্রণালয়ের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এ সংক্রান্ত নির্দেশনা দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App