×

জাতীয়

খুলনায় পিকনিক বাস উল্টে নিহত স্কুলশিক্ষার্থী, আহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারালে মেঘলা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৩০ জন শিক্ষার্থী। সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এসে বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা জানান, রাস্তায় সংস্কার কাজ চলায় কারণে কার্পেটে গর্ত ছিলো। সেই গর্তে বাসটি আটকে যায়। আটককে যাওয়া বাসটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট দূরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় ৩০ জন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App