×

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৭, ১১:১০ এএম

ইঁদুর মারতে গিয়ে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলি কাদোয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। লাভলী বেগম ওই গ্রামের মাবুদ হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, শোবার ঘরে খাটের নিচে সারা বছর খাবারের জন্য আলু রাখেন ওই দম্পত্তি। কিন্তু দিনের পর দিন সেই আলুগুলো ইঁদুরে নিয়ে যায়। আর এই আলু রক্ষার জন্য তারা সিদ্ধান্ত নেন ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার দিয়ে রাখবেন। রাতে ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার ঢুকিয়ে দিয়ে মাবুদ হোসেন দোকানে চলে যান। ভোরে তিনি দোকান থেকে বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হয়। আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App