×

জাতীয়

দক্ষিণ বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১০:৪৬ এএম

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বহুলত আবাসিক ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। বুধবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত হতাহতের খবর ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সকাল ৭টা ২০মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খিলগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. ওয়াজেদ জানান, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১১ নম্বর সড়কে একটি বহুতল আবাসিক ভবনের ৫ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাসাটি বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য ফিটিংসের কাজে ব্যবহার হতো। সকাল পৌনে ৯টার দিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App