×

জাতীয়

ভোরের কাগজ কৃতী নারী সম্মাননা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১২:০১ পিএম

ভোরের কাগজ কৃতী নারী সম্মাননা আজ

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের প্রতি বছরই সম্মাননা দিয়ে আসছে দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ভোরের কাগজ। এ বছর আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে তিনজন ভাষাসৈনিক, একজন ক্রীড়া সংগ্রামী ও চার উদীয়মান নারীকে সম্মাননা ও উৎসাহ স্মারক দেয়া হচ্ছে।

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দেশের সফল, খ্যাতিমান ও প্রতিষ্ঠিত নারীরা।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষাসৈনিক শরিফা খাতুন, মনোয়ারা ইসলাম ও আয়েশা আক্তার খাতুন বেলু এবং ক্রীড়া সংগ্রামী মালা রানী সরকারকে সম্মাননা দেয়া হবে। এ ছাড়া উৎসাহ স্মারক দেয়া হবে উদীয়মান নারী, ট্রাভেল অব বাংলাদেশের ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুন নাহার সুমাকে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App