×

জাতীয়

রোকেয়া হলে রাতভর বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১১:৩১ এএম

রোকেয়া হলে রাতভর বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে মঙ্গলবার রাতভর বিক্ষোভ করছেন হলের ছাত্রীরা। শিক্ষার্থীরা সোমবার দায়ের হওয়া মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ সময় তারা ‘এক দাবি, পদত্যাগ’ বলে স্লোগান দেন। ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। রাত ১০টার পর থেকে হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। রাত ১১টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন তারা। ভোর ৬টা পর্যন্ত এই বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। রোকেয়া হলের শিক্ষার্থী ও মৌসুমি নামের এক প্রার্থী বলেন, সারারাত ধরে মেয়েরা বিক্ষোভ করছে। প্রাধ্যক্ষের কোনো খোঁজ নাই। ফোন দিলেও ফোন ধরেন না। সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোটকেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ভরা ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় আবার ভোট শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App