×

জাতীয়

কাজলা বিল ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০২:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজলা বিলে ড্রেজার দিয়ে মাটি ভরাট ও বালু ভরাট কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোচারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি,পুকুর,খাল রক্ষায় জারি করা চূড়ান্ত রুলের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। এ সংক্রান্ত একটি রিটের শুনানিতে এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পপতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মারিয়াম খন্দকার। আইনজীবী তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, ওই এলাকার একটি চক্র পরিবেশ ধংসে লিপ্ত। এখানে চার মৌজা মোড় চারিতালুক,কুতুবপুর, করাটিয়া,তারইলে প্রায় ৩ হাজার একর ফসলি জমি রয়েছে। এখানে রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি আবাসন প্রকল্পের নামে বালু ভরাট করছে। ইতোমধ্যেই প্রায় ৭০০ বিঘার মতো ফসলি জমি ভরাট করা হয়েছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তিনি জানান,পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আদালত ওই এলাকায় বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এর আগে গত ২৪ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি,পুকুর,খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ চার জন। ভূমি অফিস থেকে দেয়া এক তথ্যে পুলিশ টাউনের নামে কোনো ধরনের জমির বরাদ্দ নেই বলে জানানো হয়। এর আগে একটি জাতীয় দৈনিকে ‘রূপগঞ্জে কৃষি জমিতে আবাসন প্রকল্প’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন আবেদনে সংযুক্ত করে এই আবেদন করা হয়। ওই আবেদনের শুনানিতে আদালত এই আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App