×

জাতীয়

বরিশালে ট্রলিচাপায় গৃহবধূ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ১১:০৮ এএম

বরিশালে ট্রলিচাপায় গৃহবধূ নিহত
বরিশাল নগরের হরিনাফুলিয়ায় মালবাহী ট্রলিচাপায় বিভা রাণী (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিভা রাণী বরিশাল নগরের হরিনাফুলিয়া এলাকার কৃষ্ণকান্তর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে নগরের হরিনাফুলিয়া এলাকায় একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে বিভা গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে কেমন করছে স্বাগতিকরা, যেতে পারে কতদূর?

বিশ্বকাপে কেমন করছে স্বাগতিকরা, যেতে পারে কতদূর?

তাপমাত্রায় মক্কাকে ছাড়িয়ে গেল প্যারিস, ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ

তাপমাত্রায় মক্কাকে ছাড়িয়ে গেল প্যারিস, ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ আলজাজিরার এক্সপ্লেইনার

তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী চীন

তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী চীন

ডিআইজি বিপ্লব তালুকদার সাময়িক বরখাস্ত

ডিআইজি বিপ্লব তালুকদার সাময়িক বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App