×

জাতীয়

লুকিয়ে সোনার বার এনে ধরা পড়লেন দুই নারী ক্রু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ১২:০৩ পিএম

লুকিয়ে সোনার বার এনে ধরা পড়লেন দুই নারী ক্রু
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬টি সোনার বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তারা অন্তর্বাসে করে সোনার বারগুলো নিয়ে আসছিলেন। তারা হলেন সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। রবিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। জানা গেছে, রাত দুটার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় দুই নারী ক্রুকে আটক করে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি সোনার বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। অন্তর্বাসে লুকিয়ে তারা এসব বার বহন করছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App