×

জাতীয়

জাহালমকে নিয়ে সিনেমা তৈরিতে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০২:৩৭ পিএম

জাহালমকে নিয়ে সিনেমা তৈরিতে নিষেধাজ্ঞা
২৬ মামলায় ভুল আসামি টাঙ্গাইল জেলার জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানোর উদ্যোগের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে আজ আদালতে শুনানি করেন খুরশিদ আলম খান। এর আগে সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবন কাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে ও তদন্তে প্রভাব পড়তে পারে। তাই আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা তৈরির উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা চাইব। মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে আবেদন করা হবে। গত ১৩ মার্চ জাহালমকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়ে প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেপ্তার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে। জাহালমের জীবনের কষ্টের কাহিনী নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’। ‘জাহালম’ ছবিটি পরিচালনা করার কথা মারিয়া তুষার। আর ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গত ৩ ফেব্রুয়ারি জাহালমকে ২৬টি মামলায় অব্যাহতি দিয়ে ওই দিনই মুক্তি দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই দিনই তিনি মুক্তি পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App