×

জাতীয়

কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০১:১৬ পিএম

কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর পতনউষার গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর। নিহতরা হলো ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া ও মুন্নী। এ সময় আকস্মিম বজ্রপাত হলে ঘটনাস্থলেই সদিয়া আক্তার মারা যায়। আর মুন্নী আক্তারকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। তারা দুজনই পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ২ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App