×

জাতীয়

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ১০:৪৫ এএম

চুয়াডাঙ্গার দর্শনার হল্ট স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে এক চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দর্শনা স্টেশন সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি শনিবার ভোর ছয়টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানসহ তিনজন আহত হয়। দুর্ঘটনার পরপরই খুলনার সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু, বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, প্রাথমিকভাবে মালবাহী ট্রেনের চালক জুয়েলের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে রিলিফ ট্রেনসহ রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি। এদিকে, দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App