×

জাতীয়

কু‌ড়িগ্রামে দুধকুমার নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ০১:৪৬ পিএম

দুধকুমার নদ থেকে কু‌ড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আব্দুর র‌শিদ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের পাইকডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার ক‌রা হয়। নিহত আব্দুর র‌শিদ সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চরবল‌দিয়া গ্রামের নিজ বাড়িতে কথা কাটাকা‌টির এক পর্যায়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় রশিদ। সকালের দিকে স্থানীয়রা মরদেহ‌টি ভাসতে দেখে পু‌লিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার উপ-প‌রিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, আব্দুর র‌শিদের মরদেহ‌টি থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলমান রয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App