×

জাতীয়

ভূমি সেবা সপ্তাহ শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ১২:২৯ পিএম

ভূমি সেবা সপ্তাহ শুরু আজ
‘রাখব নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’- এ প্রতিপাদ্যকে নিয়ে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং ভূমি অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোসহ বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে আজ বুধবার সারা দেশে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা’। এ উপলক্ষে সারা দেশে ক্যাম্প করে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা দেয়া হবে। সেজন্য প্রত্যেক জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে স্থাপন করা হয়েছে সেবা ক্যাম্প। ভূমি সেবা সপ্তাহ আজ শুরু হলেও ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগামীকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকার শিল্পকলা একাডেমিতে সেবা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করা হবে। দেশের যে কোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা ও ফর্ম দেয়া হবে এই সেবা ক্যাম্প থেকে। এ ছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ এক হাজার এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ দেড় হাজার শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এ প্রতিযোগিতায় সেরা তিনজনকে দেয়া হবে পুরস্কার। যেসব ব্যাংক সার্টিফিকেট মামলা সংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কার্যক্রমও সেবা ক্যাম্পে প্রদর্শন করা হবে। এ ছাড়া জরিপসংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প নিয়েও সেবা ক্যাম্প থেকে জনগণকে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App