×

জাতীয়

রূপগঞ্জে বালু নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ১১:৫৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদী থেকে মাসুদ রানা (৪৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রানা পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়ায় বালু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা উপজেলার মাঝিনা এলাকার মৃত আব্দুল বাসেক বেপারীর ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রানার পরিবারের সদস্যরা জানান, বুধবার (২২ নভেম্বর) রাতে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রানা। অনেক খোঁজাখুজির পর রোববার সকালে তার মরদেহ পাওয়া গেলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App