×

জাতীয়

পদাতিক বাহিনীর রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী ও শপথ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ০১:১৫ পিএম

আনন্দঘন পরিবেশে পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টালে ২০১৭-২ এর ব্যাচের এই রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। তিনি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া এ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট নবাব মিয়া। আর দ্বিতীয় হন ফুল বাবু মিয়া। ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে একদল তরুণ সৈনিক বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App