×

জাতীয়

গফরগাঁওয়ে হাফিজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ০৩:৫৭ পিএম

গফরগাঁওয়ে হাফিজ উদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-তোফাজ্জল হোসেন ও ফেরদৌস। মামলার বাকি ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া জানান, ২০০৪ সালের নভেম্বরে গফরগাঁও উপজেলার হাফিজ উদ্দিনকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী আক্তার খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত দুপুরে এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App