×

জাতীয়

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১১:০০ এএম

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি চরমপন্থি দলের একজন নেতা ও পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে। আজ (মঙ্গলবার) ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা এলাকার একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে খোকন ও তার দলের অন্যান্য সদস্যরা বেনীনগর কালিতলা এলাকার একটি বাগানে বৈঠক করছিলেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চরমপন্থি দলের বাকী সদস্যরা পালিয়ে যান। ওসি তারিক জানান, ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, ওয়ান শ্যুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, খোকন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App