×

জাতীয়

মাধবদীতে ট্রাক- পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ০৩:১১ পিএম

নরসিংদীর মাধবদীতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার রাইনাদী ভাঙ্গা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবদী থানার উপপরিদর্শক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-নরসিংদীর বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে আমির হোসেন এবং শিবপুর এলাকার অনাবিল। আমির পিকআপ ভ্যানের চালক আর অনাবিল তার সহকারী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় ধাক্কা দেয় অপর একটি পিকআপ। এতে ধাক্কা খাওয়া পিকআপ ভ্যানটির সঙ্গে সামনে থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তার সহকারী মারা যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর অন্য পিকআপ ও ট্রাকটি পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App