×

জাতীয়

রাঙামাটির নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ০৩:১১ পিএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারালে নিহত হন এক যুবক । তার নাম সোহেল (২৪) এ ঘটনায় ট্রাকটির মালিক আব্দুল মালেক (২৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১৮ নম্বর টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িঘাট ইউনিয়নের ১৮ নম্বর টিলা এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির মালিক আব্দুল মালেকের বাঁ পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোহেলের পেটের ভুড়ি বের হয়ে যায়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সোহেলের মরদেহ ময়না-তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App