×

জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১০:৫৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার রামাইল গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে পাঁচ শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের খোলায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়। আহত হন তিনজন। তাদের উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, বজ্রপাতে নিহতদের খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App