×

জাতীয়

৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ বেনাপোলে একজন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১০:৩০ এএম

৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে আওলাদ হোসেন (৩৮) নামে ভারত ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক আওলাদ হোসেন কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর BK 0922199। বিজিবি সূত্রে জানা যায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহজনক মনে হয়। পরে তারা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে। এ সময় তার ব্যাগ থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পাওয়া যায়। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারাধন আটকের খবর নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

ডিএনসিসি প্রশাসক ‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App